Welcome to OUSPER

Tuesday, August 30, 2011

ঈদুল ফিতরের দিনে কতিপয় সুন্নত


১. খালেদ বিন সাদ ( রাঃ ) থেকে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আযহা ও আরাফার দিন সকাল বেলায় গোসল করতেন।

২. রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের দিন সুন্দর ও উত্তম পোষাক পরিধান করতেন। তিনি কখনও সবুজ ও লাল ডোরা বিশিষ্ট চাদর পরিধান করতেন। ইয়ামেনে নির্মিত এ চাদর কে বুরদে ইয়ামিনী বলা হত। ঈদের জন্য বৈধ পোষাক দ্বারা নিজেকে সজ্জিত করা সুন্নত।
৩. রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতরের দিনে কিছু না খেয়ে বের হতেন না। ঈদ গাহে যাওয়ার পূর্বে কয়েকটি খেজুর খাওয়া রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নত ছিল।
৪. রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর অভ্যাস ছিল তিনি ঈদের নামায ঈদ্গাহের ময়দানে আদায় করতেন। উনি পায়ে হেটে ঈদ্গাহে যেতেন।
৫. তিনি ঈদ্গাহে পৌছার সাথে সাথে খুতবা নামায শুরু করে দিতেন। আযান, একামত ও নামাযে আসার জন্য ডাকাডাকি ইত্যাদি কিছুই হত না। নামাযের পর খুতবা দিতেন।
৬. তিনি ঈদুল ফিতরের নামায দেরীতে পড়তেন এবং ঈদুল আযহার নামায তাড়াতাড়ি পড়তেন।
৭. রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম যে পথে ঈদ্গাহে যেতেন, সে পথে প্রত্যাবর্তন করতেন না; বরং অন্য পথে ফিরতেন।

তথ্যসূত্র : সহীহ বুখারী, তিরমিযী শরীফ.

No comments:

Post a Comment