Welcome to OUSPER

Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Tuesday, May 17, 2011

15 Ten-Second Health Tips!

You don't have to make big changes in your life to make a big improvements in your health. Here are 15 tips that will make you healthier, slimmer, stronger, and happier—today!

1. Eat Bacon and Eggs for Breakfast
Regularly skipping breakfast increases your risk of obesity by 450 percent. Moreover, researchers at Virginia Commonwealth University found that people who regularly ate a protein-rich, 600-calorie breakfast lost significantly more weight in 8 months than those who consumed only 300 calories and a quarter of the protein.

And no, eggs and bacon aren't unhealthy. (Overeating eggs and bacon—or anything else—is what's unhealthy.) In fact, whole eggs contain more essential vitamins and minerals per calorie than any other food. They're also one of the best sources of choline, a substance your body requires to break down fat for energy. What's more, in a recent review of dozens of scientific studies, Wake Forest University researchers found no connection between egg consumption and heart disease. As for bacon, once it's been cooked it contains just 1 gram of saturated fat per slice—and one-third of that is the kind that has no effect on cholesterol levels.

Bonus Tip: The right breakfast will also make you more productive at the office, so avoid these at all costs.

2. Tilt Up Your Rearview Mirror
Just far enough to force yourself into an upright sitting position to see behind you. You’ll improve your posture, and soothe your aching back.

3. Lean Back in Your Office Chair
Parking your torso at a 90-degree angle strains your spine, say Scottish and Canadian researchers. Instead, give your chair the La-Z-Boy treatment and recline the seat back slightly. The ideal angle is 45 degrees off vertical.

4. Use the Bathroom Stall Nearest to the Door
It has the fewest germs and the most toilet paper, because everyone walks past it.

5. Don't Blow Your Nose When You Have a Cold
It can force mucus and germs back into nasal passages and prolong the cold. Use antihistamines. And please—wipe.

6. Stand Up and Stretch Out
Genes in your body linked to heart disease, diabetes, and obesity can be "turned on" if you sit for hours on end, reports a study in Diabetes. Hit the "off" button by taking hourly laps during TV, book, and Web sessions.

7. Take a Vitamin D Supplement
An Archives of Internal Medicine review reports that 400 IU of vitamin D a day reduces your risk of an early death by 7 percent. Most multivitamins deliver 400 IU of D, but check the label.

8. Pet Your Dog Often
Spending time with a pet is more effective at reducing stress than spending time with friends, girlfriends, or bartenders. Especially bartenders.

9. Steam Your Broccoli
Italian researchers recently discovered that steaming broccoli increases its concentration of glucosinolates (compounds found to fight cancer) by 30 percent. Boiling actually lowers the levels.

10. Lose the Dryer Lint
Taking 10 seconds to empty the lint trap in your clothes dryer can prevent you from being one of the 315 dryer-fire victims each year in the United States.

11. Skip Spray Cleaners
Using household spray cleaners just once a week increases your risk of an asthma attack by 76 percent, say Spanish researchers. Use wipes instead.

12. Never Eat Out of the Original Container
How many times have you dipped into a pint of ice cream only to find yourself staring at the bottom of the container 15 minutes later? And stop using oversize plates, bowls, and cups. Research shows you’ll put more food on them, but won’t be any more satisfied (just fatter).

13. Rent The Hangover 2
Laughing at a funny movie causes blood vessels to dilate by 22 percent, according to a University of Maryland study. This, in turn, reduces your blood pressure.

14. Tape a Golf Ball to the Back of Your Pajamas
It'll force you to sleep on your side or front. Back sleepers often have blocked airways, and that leads to a host of troubles, including snoring and apnea.

15. Sleep 7 to 8 Hours a Night
Too much or too little sleep can kill you. A British study found that getting more than 9 hours of sack time a night, or less than 6, doubles your risk of an early death from any cause.

Read more ...

Thursday, April 21, 2011

সুবজ চায়ের গুণ


সবুজ চায়ের গুণাগুণ সম্পর্কে বেশ কিছুদিন যাবত গবেষকগণ উৎসাহী হয়ে উঠেছেন। সাম্প্রতিক গবেষণায় তারা এক নতুন তথ্য পেয়েছেন। তা হলো সবুজ চা 'রিউমাটয়েড আর্থাইটিস' প্রতিরোধ করে।


যারা নিয়মিত সবুজ চা পান করে থাকে তাদের এই দুর্বিষহ রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি অর্ধেক কমে যায়। আর রিউমাইটয়েড আর্থাইটিস হলো হাড়ের এক ধরনের রোগ, যা হলে অস্থিসন্ধিতে প্রচন্ড ব্যাথা হয় এবং ফুলে ওঠে। তাই বড়ই যন্ত্রণাময় এই রোগ থেকে বাঁচতে আপনিও সবুজ চায়ের কথা ভাবতে পারেন ।
Read more ...

আলসার প্রতিরোধে তেল


অলিভ ওয়েল, সূর্যমূখীর তেল, মাছের তেল পাকস্থলীর আলসার প্রতিরোধ করে। সম্প্রতি এই তথ্যটি পাওয়া গেছে আমেরিকান কলেজ অব গ্যাস্ট্রো এ্যান্টারলজি’র গবেষকদের কাছ থেকে। তাঁদের ভাষ্যমতে এসব তেলে এমন কিছু উপাদান রয়েছে যা 'হেলিও ব্যাকটার পাইলোরি' নামক একধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তবে নারিকেল তেল, পামঅয়েল বা এ জাতীয় অন্য কোন তেলের এ জাতীয় গুণ আছে বলে জানা যায়নি।
Read more ...

মাছের তেল মাসিকের ব্যথা কমায়

মহিলাদের পিরিয়ড চলাকালীন সময় তলপেট ব্যথা হয়। কারও কারও ক্ষেত্রে এই ব্যথাটা তুলনামূলক বেশি হয়। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় মেনস্ট্রুয়াল পেইন বা মাসিকজনিত ব্যথা।
সম্প্রতি ডেনমার্কের বিজ্ঞানী গবেষকগণ এক পরীক্ষা শেষে জানালেন মাছের তেল মাসিকজনিত এই ব্যথার উপশম করায় ।
মাছের তেলে যে মেগো-থ্রি ফ্যাটি এসিড আছে তা আইবুপ্রফেনের সমতুল্য। যা টিস্যু ইনফ্লামশন কমিয়ে পেটের ব্যাথা কমাতে সাহায্য করে । তারা বলছেন মহিলারা মাসিকের আগে বেশি করে মাছ খেলে তাদের পেটের এই মাসিকজনিত ব্যথা অনেক কমে যাবে, অন্তত পেইনকিলার খেয়ে ব্যথা সামাল দিতে হবে না।
Read more ...

সুস্থ-সুন্দর হাসি


সুস্থ-সুন্দর হাসির জন্য চাই...। না, কোন টুথপেস্ট বা টুথপাউডারের বিজ্ঞাপন না, বলা হচ্ছে ফলিক এসিডের কথা। হ্যাঁ, ভিটামিন-বি কমপ্লেক্স এর এই সদস্য আপনার দাঁত ও মাড়ি সুস্থ ও সুন্দর রাখতে দারুণ কার্যকর।

ফলিক এসিড মাড়ির প্রদাহ, রক্তপাত, দাঁতের গোড়ায় প্লাক জমা প্রতিহত করে। মানবদেহের মধ্য মুখের কোষগুলোই সবচয়ে দ্রুত বিভাজনে সক্ষম এবং এর জন্য দরকার ফলিক এসিডের। বিশেষজ্ঞদের মতে, ফলিক এসিডকে মাউথ ওয়াশ হিসাবেও ব্যবহার করা যায়। সেটা কিভাবে? ২০০ মি.লি কুসুম গরম পানিতে ফলিক এসিডের একটা ক্যাপসুল খুলে ভেতরের ওষুধগুলো ঢেলে গুলে নিন। ব্যস, হয়ে গেল মাউথওয়াশ।
Read more ...

এ্যাজমা এবং স্থূলতা


যাদের শরীরে অতিরিক্ত মেদ রয়েছে তাদের শ্বাসকষ্ট বা এ্যাজমা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তথ্যটি দিয়েছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকগণ। তারা ৯০ হাজার মহিলার ওপর একটি দীর্ঘমেয়াদী গবেষণা চালিয়েছে, যাদের কেউই এ্যাজমায় আক্রান্ত নন। কিন্তু দেখা গেল এদের মধ্যে যাদের শরীর স্থুল এবং মেদবহুল তাদের শ্বাসকষ্টে ভোগার প্রবণতা বাকিদের তুলনায় বেড়ে গেছে। শরীরের ওজন বৃদ্ধি পেলে কিছু হরমোনজনিত পরিবর্তন হয়। ধারণা করা হচ্ছে, এই হরমোনজনিত পরিবর্তনই মূলত শ্বাসকষ্টের প্রবণতা বাড়ানোর জন্য দায়ী।
Read more ...

অত্যাধুনিক কনট্যাক্ট লেন্স

চোখের ত্রুটি দূর করতে আমাদের প্রায় ক্ষেত্রেই চশমা পরতে হয় কিন্তু চশমায় অনেকেই অস্বস্তিবোধ করেন। স্মার্টনেসের পরিপন্থি বলেও ভাবেন কেউ কেউ। তাই চশমার বিকল্প হিসাবে এসেছে কনট্যাক্ট লেন্স। কিন্তু কনটাক্ট লেন্সেরও রয়েছে অনেক ঝামেলা। হাত মুখ ধুতে গিয়ে যদি বাথরুমের মেঝেতে খুলে পড়ে যায় তা হলে আর বিড়ম্বনার সীমা থাকে না। এই সব ঝামেলা দূর করতে বাজারে এসেছে এক অত্যাধুনিক আবিষ্কার যা এক ধরনের স্বচ্ছ রিং, সরাসরি চোখের কর্নিয়ায় সংযোজন করা যায়। এর নাম দেয়া হয়েছে ইনট্যাকস ।

আমেরিকার ফুড এ্যান্ড ড্রাগ এডমিনেস্ট্রেশন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখেছে ইনট্যাক্স চোখে স্থায়ীভাবে সংযোজন করা যায় আবার প্রয়োজনমত অপসারনও করা যায়। এটি লাগাতে সময় লাগে মাত্র ১৫ মিনিট । পরীক্ষা করে দেখা গেছে এটি চশমা বা কনটাক্ট লেন্সের চেয়েও ভাল কাজ করে। খুব অল্পসংখ্যক ব্যবহারকারী এর পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হতে পারেন। এই সমস্যা রয়েই গেছে এবং এর দামটা এখনও সাধারণের ক্ষমতার বাইরে ।
Read more ...

হাসি এক ধরনের ব্যায়াম

শিরোনাম দেখে অবাক হবার কিছু নেই। হ্যাঁ, হাসি আসলেই এক ধরনের ব্যায়াম। এক’শ বার হাসির সমান দশ মিনিট ব্যায়াম। সম্প্রতি স্বাস্থ্য বিজ্ঞানীরা এ কথাই বলেছেন বেশ দৃঢ়তার সঙ্গে সুস্থতাই মনের পূর্বশর্ত । তাই বেশি বেশি করে হাসুন।
Read more ...

কফি পিত্ত পাথরীয় ঝুঁকি কমায়

কয়েকদিন আগেও আমেরিকার বিশেষজ্ঞরা সম্পূর্ণ উল্টো কথা বলতেন কিন্তু সাম্প্রতিক গবেষণায় তারা মত পাল্টেছেন। তারা এখন বলছেন, কফি গলব্লাডার বা পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়। ‘হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ’-এর গবেষকগণ এক পরীক্ষায় দেখেছেন যে, যারা দিনে অন্ততপক্ষে চার কাপ করে কফি খান তাদের পিত্তথলিতে পাথর হবার ঝুঁকিটা অনেকাংশেই কমে যায়। তবে কফি অবশ্যই ক্যাফেইন সমৃদ্ধ হতে হবে। ক্যাফেইনমুক্ত কফি বা চা খেয়ে তেমন ফল পাওয়া যায় না। কফির পরিমানটাও যেন সহনশীল মাত্রার মধ্যে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে ।
Read more ...

নাকে ড্রপ বেশী করে করবেন না

সর্দি হলেই যাদের নাক বন্ধ হয়ে যায় তারা সাধারণত নাকের ড্রপ ব্যবহার করেন। এই ড্রপগুলো তাৎক্ষণিকভাবে বেশ কাজ করে। নাকের মধ্যে দু’তিন ফোঁটা ড্রপ দেয়ার কয়েক মিনিটের মধ্যেই বন্ধ নাক খুলে যায়। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেয়া যায় কিন্তু এই ড্রপগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যা মোটেই সুখকর নয়। নাকের ড্রপ একটানা তিন চারদিন ব্যবহার করলে নাসারন্দ্রের আবরণী কলাগুলো ক্ষতিগ্রস্থ হয় এবং সাইনোসাইটিসের জটিলতা বাড়ে। তাই নাকের ড্রপ যতই কম ব্যবহার করা যায় ততই মঙ্গল।

তবে দিনের অধিকাংশ সময়ই যাদের নাক বন্ধ থাকে এবং যারা এইসব ড্রপের ওপর বেশি মাত্রায় নির্ভরশীল তাদের জন্য একটি ভাল পরামর্শ রয়েছে। আর তা হলো বিকল্প ন্যসাল ড্রপ। ব্যবহার্য ন্যসাল ড্রপের অর্ধেকটা ফেলে দিয়ে তাতে পানি ভরে নিতে হবে । পানিটা অবশ্যই কমপক্ষে ১০ মিনিট সিদ্ধ করতে হবে। ব্যস, হয়ে গেল বিকল্প ন্যসাল ড্রপ। এই ড্রপটি এক নাগাড়ে ছয় সাত দিন ব্যবহার করা যাবে ।
Read more ...

শাকসবজি, দীর্ঘ জীবনের রহস্য!

শতবর্ষী মানুষদের নিয়ে আমাদের কৌতুহলের অন্ত নেই। কি করলে এমক কচ্ছপের মতো বেঁচে থাকা যায় তা নিয়ে বিজ্ঞানীরা ও নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন। রোগমুক্ত র্দীঘ জীবন কে না চায়? কিন্তু কি সেই গোপন রহস্য।
এই ব্যাপারটিই খতিয়ে দেখার জন্য ইতালিতে কয়েকজন শতবর্ষীর মানুষগুলো সাধারণের চেয়ে দ্বিগুন শাকসবজি (!) খেতেন । যদিও দীর্ঘজীবনের মূলে রয়েছে জীন এবং অন্যান্য ফ্যাক্টরের ভূমিকা, তারপরেও শাকসবজি খাওয়ার ব্যাপারও নতুন করে ভাবাচ্ছে। তাহলে দেখুন শাকসবজির কত ক্ষমতা!
Read more ...

কফের চিকিৎসায় পুদিনা পাতা

কফ-কাশিতে আমরা সাধারণত এক্সপেক্টোরেন্টের কাজ হলো গলা থেকে কফ বের করে দেয়া। কিন্তু এর একটা পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। এসব ওষুধ খেলে ঘুম ঘুম ভাব হয়। তাই এর বিকল্প হিসাবে আপনি পুদিনা পাতার সাহায্য নিতে পারেন। পুদিনা পাতা এক্সপেক্টোরেন্টের কাজ করবে। বোনাস হিসাবে আপনি পেতে পারেন আরও একটি বড় ধরনের উপকার। আর তা হলো পুদিনা পাতা আপনার উচ্চ রক্তচাপকে কমাতে সাহায্য করে।
Read more ...

থার্মোমিটারে সঠিক তাপমাত্রা জানার উপায়

জ্বর হলেই আমরা শরীরের তাপমাত্রা জানতে থার্মোমিটারের ব্যবহার করে থাকি। কিন্তু কিছু ভুল ত্রুটির জন্য অনেক সময়ই আমরা ভুল তাপমাত্রাটি পেয়ে থাকি। আসুন জেনে নিই, থার্মোমিটার থেকে কিভাবে সঠিক তাপমাত্রাটি পাওযা যাবে। নির্ভুল রিডিং পেতে প্রচলিত পারদ থার্মোমিটারই যথেষ্ট। আধুনিক ডিজিটাল থার্মোমিটার না হলেও অসুবিধা নেই এতদিন জিহ্বার নিচে পাঁচ মিনিট থার্মোমিটার রাখা হতো। ইদানিং গবেষণায় দেখা গেছে সঠিক রিডিংয়ের জন্য আট মিনিটই আদর্শ।
  • থার্মোমিটার মুখে দেয়ার কমপক্ষে দশ মিনিট আগে থেকে কোন রকম ঠান্ডা বা গরম পানীয় খাওয়া থেকে বিরত থাকতে হবে। ঠান্ডা বা গরম পানীয় মুখের তাপমাত্রার তারতম্য করে। ফলে আপনি শরীরের সঠিক তাপমাত্রাটি জানতে ব্যর্থ হবেন ।
Read more ...

ক্ষত সারাতে মধু

অনেক কাল আগে থেকেই আমাদের দেশের বৈদ্যি-কোবরেজরা বিভিন্ন অসুখে মধুর ব্যবহার করে আসছেন। শক্তিবর্ধক হিসাবেও মধু অনেকেরই পছন্দ। আজকাল ছোটখাটো কাটাছেঁড়া সারাতেও মধুর ব্যবহারের কথা বলছেন বিজ্ঞানীরা।
ধরুন, আপনার শরীরের কোন অংশ কেটে গেল হাতের কাছে এ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট নেই। এবার বিকল্প হিসাবে আপনার ঘরের মধুটি আপনার কাজে আসতে পারে। মধু ব্যাকটেরিয়ার আক্রামণকেও ঠেকায়। এভাবে মধু আপনার ক্ষতে ইনফেকশন হতে দেবে না এবং ক্ষতটি ও দ্রুত সারিয়ে তুলবে। মধুর এমন মধুরতম ব্যবহার আর কি হতে পারে?
কিন্তু কিভাবে ব্যবহার করবেন? এটা এবার জেনে নিন। প্রথমে ক্ষত স্থনটি ভাল করে ধুয়ে নিন। তারপর আলতো করে সেখানে পাস্তুরিত মধু লাগিয়ে নিন। এবার ব্যান্ডেজ দিয়ে জায়গাটা বেঁধে নিন। ব্যস, এভাবে দিনে তিনবার। ক্ষত সেরে যাবে।
Read more ...

স্ট্র ব্যবহার করুন

ক্লোল্ড ড্রিন্কস খাবেন, ফ্রুট জুস খাবেন, ভাল কথা। কিন্তু অবশ্যই স্ট্র দিয়ে খাবেন। এতে করে আপনার নিজেকে বাচ্চা ছেলেটির মতো মনে হতে পারে। কিন্তু আপনার দাঁত ভাল থাকবে। কারণ স্ট্র দিয়ে খেলে ঠান্ডা পানীয়টা আপনার মুখ গহ্বর হয়ে সোজা পেটে চলে যাবে।
তখন দাঁতের সরাসরি সংস্পর্শ আসবে না এবং আপনার দাঁতও বেঁচে যাবে, ঠান্ডা আর মিষ্টি যুক্ত পানীয়ের ক্ষতিকর প্রভাব থেকে। অথচ গ্লাসে করে অথবা বোতলে মুখ লাগিয়ে খেলে আপনার দাঁতকে সরাসরি আক্রান্ত করতে পারত। তাই এবার কোল্ড ড্রিন্কস বা ফ্রুট জুস কিভাবে খাবেন তার সিদ্ধান্ত আপনার হাতেই রইল ।
Read more ...

জ্বরের মধ্যে না-খেয়ে থাকা ঠিক নয়

জ্বর হলে অনেকেই না খেয়ে থাকেন। ভাবেন, না খেয়ে থাকাটা হয়তো-বা জ্বর কমে যেতে সাহায্য করবে । ধারণাটি মোটেই স্বাস্থ্যকর নয়। বরং জ্বরের সময় না খেয়ে শরীরের ‘মৌলিক বিপাকের হার’ বেড়ে যায়। অর্থাৎ শরীরের তাপমাত্রা প্রতি ডিগ্রী বৃদ্ধির সাথে শরীরের ক্যালরি পুড়ে তাপ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটি শতকরা ৭ ভাগ বেড়ে যায়। ফলে শরীরের অতিরিক্ত ক্যালরির প্রয়োজন দেখা দেয়।
এর পর যদি না খেয়ে থাকা হয় তাহলে শরীর আরও দুর্বল হয়ে পড়ে এবং অসুখের বিরুদ্ধে লড়বার জন্য শরীর প্রয়োজনীয় শক্তিটি পায় না। সুতরাং বোঝাই যাচ্ছে জ্বরের সময় ইচ্ছাকৃতভাবে না খেয়ে থাকাটা মোটেও বুদ্ধিমানের কাজ না ।
Read more ...

পোকার কামড়ে ঘরোয়া চিকিৎসা

ধরে নিন আপনাক হঠাৎ পোকায় কামড়াল। হাতের কাছে এ্যান্টিসেপটিক ক্রিম নেই। তো কি করবেন? আপনার ঘরে যদি ভিনেগার থাকে তাহলে এবার কাজে লাগাতে পারেন। পোকা আপনার শরীরের যে অংশে কামড়েছে বা আঁচড় দিয়েছে ঠিক সেখানে এক ফোঁটা ভিনেগার নিয়ে মালিশ করুন। দ্রুত সেরে যাবে । আঁচড়ের যন্ত্রণাও থাকবে না। ভিনেগার আক্রান্ত স্থানের রক্ত চলাচল বাড়িয়ে দেয়। ফলে বিষক্রিয়ায় আক্রান্ত স্থানে যে দাগ হয় তাও দ্রুত সেরে যায় ।

যদি ভিনেগার না থাকে তবে আরও একটা কাজ করতে পারেন। পিঁয়াজ থেতো করে লাগিয়ে দিতে পারেন । পিঁয়াজে এক ধরনের এনজাইম রয়েছে যা ব্যথানাশক হিসাবে ভাল কাজ করে। তবে ব্যথা দীর্ঘমেয়াদী হলে অবশ্যই ডাক্তার দেখাবেন। কারণ পোকার কামড় থেকেও অনেক সময় মারাত্মক ধরনের ইনফেকশন হতে পারে ।
Read more ...

ব্যথানাশক হিসাবে তিল

তিল খুব ভাল ব্যথানাশক। এতে সাত ধরনের ব্যথ্যায় উপশম পেতে আপনি তিলকে বেছে নিতে পারেন । কিভাবে ব্যবহার করবেন? এক ভাগ তিলের সাথে তিন ভাগ পানি নিয়ে সিদ্ধ করতে থাকুন। মিশ্রণটি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ফেলুন । এবার ঠান্ডা করুন এবং সরাসরি দাঁতে মাখুন। ব্যাথা সেরে যাবে ।
Read more ...

ক্যান্সার প্রতিরোধে দুধের ক্যালসিয়াম

দুধের মধ্যে ক্যালসিয়াম আছে তা তো সবাই জানি। এই ক্যালসিয়াম আমাদের হাঁড়গোড় সুস্থ সবল রাখে এটাও আমরা জানি । এবার ‘আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’ একটা নতুন খবর দিয়েছে। দুধ এবং দুধের খাবার যাঁদের পছন্দ তাদের জন্য খবরটা সুখবরই বটে। খবরটা হলো দুধ থেকে পাওয়া ক্যালসিয়াম আমাদের অন্ত্রকেও সুস্থ রাখে। ক্যান্সারের হাত থেকে বাঁচায়।
গবেষকরা বলেন, যারা সপ্তাহে অন্তত এক গ্রাম ক্যাসিয়াম (যা দুধ এবং দুধের তৈরি খাবার থেকে পাওয়া যায়) খেয়ে থাকেন তাদের অন্ত্র ভাল থাকবে। দুধের মধ্যে যে ক্যালসিয়াম আছে তা পিত্ত রসের নিঃসরণকে বাড়িয়ে দেয়। ফলে খাদ্যের অপ্রয়োজনীয় ক্ষতিকর অংশ সহজেই মলের সাথে বেরিয়ে যায়। নতুবা সেগুলো অন্ত্রের কোষগুলোতে জমা হয়ে কোষকে দূষিত করে তুলত। ফলে হতো অন্ত্রের ক্যান্সার। তাই যারা দুধ, দধি, মিষ্ট পুডিং খেতে ভালবাসেন তারা পূর্ণ উদ্যমে খেয়ে যান। তবে সাবধান মুটিয়ে যাবার ভয় আছে। মোটার ধাঁচ থাকলে পরিমিত খাওয়াই ভাল।
Read more ...

শীতের সবজি পালং শাক

শীত এসেছে। বাজারে তাই নানা রকমের তরতাজা শাকসবজির সমাহার। এদের মধ্যে পালং শাক অন্যতম। আর সহজলভ্য এই শাকটির রয়েছে অনেক খাদ্যগুণ। সব ভিটামিনই (ভিটামিন 'ডি' ছাড়া) এতে রয়েছে। বিশেষ করে বিটা ক্যারোটিন, ভিটামিন 'ই' এবং ভিটামিন 'সি'-এর উৎস পালং শাক। প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রনসহ বেশ কিছু প্রয়োজনীয় মিনারেলে রয়েছে গুরুত্বপূর্ণ এ্যান্টি অক্সিডেন্ট। আর এ্যান্টি অক্সিডেন্টের কাজই তো হলো কোষের ক্ষয়রোধ করে শরীরকে তারুণ্যদীপ্ত এবং সুস্থ-সবল রাখা। অর্থাৎ বার্ধক্যকে জয় করতে পালং শাকের রয়েছে অনন্য ভূমিকা।

পালং শাকের এ্যান্টি অক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকেও সতেজ এবং কর্মক্ষম রাখে । তাই মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এর জুড়ি নেই। তাছাড়া পালং শাকের রয়েছে ক্যান্সারসহ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা। সব মিলিয়ে পালং শাক শীতের এক অনন্য সব্জি!
Read more ...