Welcome to OUSPER

Showing posts with label Current Situation of Job Market. Show all posts
Showing posts with label Current Situation of Job Market. Show all posts

Friday, September 9, 2011

সাম্প্রতিক চাকুরী বাজার এবং এর বাস্তবতা

বাংলাদেশের চাকুরীর বাজার: সাম্প্রতিক অবস্থা
* চাকুরী বাজার এর প্রকৃতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। নতুন নতুন চাকুরীর ক্ষেত্র তৈরী হচ্ছে।
* সেবা খাতের চাকুরীর বাজার খুব দ্রুত বাড়ছে (যেমন: টেলিকমিউনিকেশন, ব্যাংকিং, স্বাস্থ্য প্রভৃতি) । সেই সাথে বেতনও খুব দ্রুত বাড়ছে।
* প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে কর্মস্থলের অবস্থানগত (local presence) গুরুত্ব হ্রাস পাচ্ছে।
* স্থায়ী চাকুরীর (Permanent Job) সংখ্যা কমে যাচ্ছে . চাকুরীদাতা এবং চাকুরীপ্রার্থী উভয়ের সামনেই এখন অনেক পথ খোলা।
* বৃহ প্রতিষ্ঠানের তুলনায় ক্ষুদ্র ও মাঝারী প্রতিষ্ঠানে (SME) চাকুরীর সুযোগ বেশী সৃষ্টি হয়েছে।
* চাকুরীজীবিরা এখন এক খাত (Industry / Sector) থেকে অন্য খাতে চাকুরীর পরিবর্তন করছে।
* চাকুরী দাতারা এখন চাকুরীপ্রার্থী কতটুকু মূল্যের (Value) সেবা প্রদানে সক্ষম তার উপর ভিত্তি করে তার বেতন নির্ধারন করছে।

বর্তমানে চাকুরীর বাজারে ডিগ্রির চেয়ে দক্ষতাকে বেশী প্রাধান্য দেয়া হচ্ছে
* ক্রেতা সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া হচ্ছে, কারন ক্রমবর্ধমান প্রতিযোগিতার ফলে ক্রেতাদের সামনে এখন বাছাই করার অনেক সুযোগ রয়েছে।
* নতুন নতুন যে দক্ষতাগুলো প্রয়োজন:
১. যোগাযোগের দক্ষতা ( Communication Skill )
২. ভাষাগত দক্ষতা ( Language Skill)
৩. তথ্যপ্রযুক্তিতে দক্ষতা ( IT / Computer Skill)
৪. পারষ্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা (Interpersonal Skill)

চাকুরীক্ষেত্রে পুরষ্কৃত হওয়ার জন্য প্রয়োজনীয় গুনাবলী ও দক্ষতা:
* পেশাদারিত্ব (Professionalism)
* নতুন নতুন ব্যবসায়ের ক্ষেত্র উদ্ভাবন ( New Business Development & Innovation Skills )
* উত্সাহ প্রদান দক্ষতা ( Motivation Skills )
* নিজের কাজের উপর সুষ্পষ্ট জ্ঞান (In-depth knowledge on own work area )
* নিজের কাজের দক্ষতা উন্নয়নের আগ্রহ ( Eagerness for self development )
 
বাস্তবতা
দেশে হাজার হাজার মানুষ বেকার থাকা সত্বে ও চাকুরী দাতারা দক্ষ কর্মী পাচ্ছেন না।

সুযোগ
চাকুরী পাওয়ার আগে দক্ষতা বাড়ান ।
Read more ...